রাজশাহীতে রেলে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১২:১৯ এএম

রাজশাহীতে রেলওয়ের ডিপো থেকে দিনেদুপুরে তেল চুরির ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই-লোকো) আশীষ কুমার ম-লকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আসাদুল হক এ কমিটি গঠন করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (ডিইই) রিফাত সাকিল রুম্পা ও কমান্ড্যান্ট আরএনবি (পাকশী) রেজওয়ানুর রহমান।

কমিটির সদস্য পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ বলেন, এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গতকাল দিনভর সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করা হয়। যত দ্রুত সম্ভব তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়া হবে। সম্ভব হলে তিন দিনের আগেই রিপোর্ট দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত