কেশবপুরে ‘অভাবে’ এক দড়িতে ঝুলে দম্পতির আত্মহত্যা

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১২:২০ এএম

যশোরের কেশবপুরে একই দড়িতে ফাঁস দিয়ে এক দম্পতি আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোপসেনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই গ্রামের কৃষিশ্রমিক শামীম (৩০) ও তার স্ত্রী রেনোকা বেগম (২৪)। অভাব-অনটনের কারণে তারা অত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত।

ইউপি চেয়ারম্যান জানান, পরিবারটি খুবই গরিব। সংসারে অভাবের কারণে বেলা ১১টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে ওই দম্পতি আত্মহত্যা করেন। তাদের তিন বছরের একটি ছেলেসন্তান রয়েছে। কেশবপুর থানার ওসি মো. জসিম উদ্দীন বলেন, শামীম ও রেনোকা আত্মহত্যা করেছেন। তবে কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত