গোয়ালন্দে অভিযানে অংশ নেওয়ায় আনসার সদস্যকে মারধর!

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৫:৫৪ এএম

রাজবাড়ীর গোয়ালন্দে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে পরিচালিত অভিযানে অংশ নেওয়ায় শামসুল হক (৪২) নামে এক আনসার সদস্যকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে হামলার এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সেনাবাহিনী ও আনসার সদস্য যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার নলডুবি গ্রামে কিছু যুবক জটলা করে ক্রিকেট খেলছিল। তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেনা সদস্যরা লাঠিচার্জ করে। সেই অভিযানে পার্শ্ববর্তী চর বালিয়াকান্দি গ্রামের শামসুল হক ছিলেন। পরদিন বৃহস্পতিবার সকালে ওই যুবকরা হামলা চালায়। এতে শামসুল, তার বোন রাবেয়া বেগম (৬২), নাসিমা আক্তার (৩০) ও হোসেন শেখ (১৯) আহত হন। রাবেয়া ও নাসিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় শামসুল আজিজ খাঁ, মিজান খান, ইমদাদুল ও শওকত নামে চারজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত