চট্টগ্রাম নগরীতে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে বাকলিয়ার বলিরহাট এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
মৃত জোবাইদা বেগম (২২) বলির হাট এলাকার শুক্কুর সওদাগরের কলোনিতে ভাড়া বাসায় তার স্বামীর সঙ্গে থাকতেন।
সিএমপির সহকারী কমিশনার (চকবাজার জোন) রাইসুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে স্বামী আবসার আশপাশের প্রতিবেশীদের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে জোবাইদাকে চমেক হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশও সহযোগিতা করে জোবাইদাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
