শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ: শ ম রেজাউল

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ০৭:৩৬ পিএম

পিরোজপুর-১ সংসদীয় আসনের ১৫ হাজার পরিবারকে ইফতার ও খাদ্য বিতরণ করেছেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রেজাউল করিম।

এক সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, একজন মানুষ ও যেন বলতে না পারে শেখ হাসিনা সরকারের সহযোগিতা তার কাছে পৌঁছায় নাই। শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। শেখ হাসিনা হচ্ছেন বিশ্বের উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা হচ্ছেন সততার প্রতীক।

এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দলমত-নির্বিশেষে সব ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য প্যাকেজ ঘোষণা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, ছোলা ও চিড়া।

আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন। এর আগেও মন্ত্রী তার নিজস্ব অর্থায়নে প্রায় ১৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সরকারের পাশাপাশি বিত্তবানদেরও সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত