চলতি মৌসুমে দিনাজপুরের বিরামপুরে আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগ-বালাইয়ের তেমন প্রকোপ না থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ইরি-বোরো ধানের ভালো ফলনের আশা করছেন কৃষকরা। কিন্তু করোনাভাইরাসের কারণে ধান কাটা-মাড়াইয়ের শ্রমিক সংকটের কারণে ক্ষেত থেকে ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
সরেজমিন বিরামপুরের বিনাইল, একইর, জোতবানী, দিওড়, খাঁনপুর এলাকায় দেখা গেছে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও পোকা মাকড়ের তেমন উপদ্রব না থাকায় বোরো ধান বেশ ভালো হয়েছে। বিনাইল গ্রামের কৃষক তৈমুর রহমান জানান, এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন।
