সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ঠুটিয়া গ্রামে রবিবার সকালে করোনা উপসর্গ নিয়ে আমজাদ সরদার (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
এ দিন দুপুরে জানাজা শেষে ওই গ্রামের কবরস্থানে বিশেষ ব্যবস্থায় তার দাফন সম্পন্ন করেন শাহজাদপুর উপজেলা করোনায় মৃত ব্যক্তির দাফন কমিটির সেচ্ছসেবী দলের সদস্য ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
দাফনের আগে ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দল। দাফন ও জানাজায় অংশ নেয়, শাহজাদপুর উপজেলা ছাাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ, সদস্য মুক্তার হোসেন, রাকিব হোসেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের উপ আধ্যায়ন বিষয়ক সম্পাদক কাইফ আহমেদ সজিব, মওলানা মো. সাব্বির হোসেন, মো. সেলিম হোসেন প্রমূখ।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. কামসুজ্জোহা বলেন, মৃত ব্যক্তি করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে মারা যান। তার বাড়ির আরও ৪ জন সহ মোট ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া ওই ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া ওই বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।
