লকডাউনের বিরক্তি কাটাতে তাস খেলে আক্রান্ত ২৪

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১২:১৫ এএম

লকডাউনের বিরক্তি কাটাতে প্রতিবেশী ও বন্ধুদের সঙ্গে তাস খেলতে গিয়ে ২৪ জনকে করোনায় আক্রান্ত করেছেন এক ট্রাকচালক। গত রবিবার ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা শহরে ঘটনাটি ঘটেছে বলে একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

ইমতিয়াজ নামে কৃষ্ণা জেলার ওই কালেক্টর জানান, এর আগে বিজয়ওয়ারাতেই ট্রাকচালকদের অন্য আরেকটি জনসমাগম থেকে ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার তাস খেলতে গিয়ে আক্রান্ত হলেন আরও ২৪ জন। এ নিয়ে দুটি ঘটনায় গত কয়েকদিনে প্রায় ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এক ভিডিও বার্তায় কালেক্টর বলেন, ‘শারীরিক দূরত্ব বজায় রাখায় ব্যর্থ হওয়ায় এ সংক্রমণ হয়েছে। এ ঘটনায় করোনাভাইরাসের অন্যতম হটস্পট হিসেবে স্থান পেয়েছে বিজয়ওয়ারা। তাই করোনার বিস্তার ঠেকাতে সবাইকে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত