পঞ্চগড়ে প্রশাসনের ব্যবস্থাপনায় দুধ ডিম বিক্রি

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৪:০৯ এএম

করোনা পরিস্থিতিতে দুধের লিটার ৩০ টাকা এবং ডিমের হালি ২০ টাকায় নেমে আসে। দুশ্চিন্তায় পড়ে যান খামারিরা। লকডাউনের কারণে যাতে দুধ ও ডিম নষ্ট না হয়, খামারিরা যেন ন্যায্যমূল্যে দুধ-ডিম বিক্রি করতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসন বরাবরই সজাগ।

সবজির পাশাপাশি বাজারে দুধ ও ডিমের মূল্য ঠিক রাখার বিষয়েও জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা পর্যায়ে জরুরি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা সদরে ১১টি স্থানে ও গুরুত্বপূর্ণ হাটবাজারে দুধ ও ডিম বিক্রির জন্য স্থান ঠিক করে দেওয়া হয়।

রবিবার দুপুরে দুধ-ডিম বিক্রির এমন কয়েকটি স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত