দিনাজপুরের ত্রাণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০২:৫৪ পিএম

দিনাজপুরের সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের দরবারপুর গ্রামের কয়েকশ' পরিবার ত্রাণের দাবিতে দিনাজপুর-রংপুর মহাসড়কের টেক্সটাইল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে গ্রামবাসী। এ সময় শত শত কৃষিপণ্যবাহী ট্রাক ও ছোট যানবাহন চলাচল বন্ধ করে এলাকাবাসী।

গ্রামবাসীর দাবি, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ার ৪০ দিনের মতো হয়ে গেলেও তারা কোনো ত্রাণ বা খাদ্য সহায়তা পাননি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দফায় দফায় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও নামের তালিকা নিয়ে গেলেও ত্রাণ দেয়নি। তারা বাধ্য হয়েই রাস্তায় নেমেছে বলে জানান অনেকেই।

image

দরবারপুর গ্রামের একরামুল শাহা (৭০) বলেন, আমাদের কোনো কাজকর্ম নেই। আমরা এখন পর্যন্ত ত্রাণ পাইনি। চেয়ারম্যান আমাদের নাম নিয়ে গেলেও ত্রাণ দেয়নি। বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি। ত্রাণ না দিলে আমরা এখান থেকে সরব না।’

ঘটনার খবর পেয়ে তাৎক্ষিণকভাবে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান এসে সবাইকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও এলাকাবাসী রাস্তা ছাড়েনি। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীর একটি টহল দল এসে পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক রায় বলেন, ‘আমরা পর্যায়ক্রমে তালিকা করতেছি। প্রতিদিন দেড় থেকে ৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। তবে দরবারপুর গ্রামের তালিকা আমরা তৈরি করতেছি পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে।’

এ বিষয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্বাসী মাগফুরুল হাসান বলেন, ঘটনাস্থলে এসে আমরা উত্তেজিত জনতাকে শান্ত করেছি। তাদের নামের তালিকা করা হচ্ছে। যার ত্রাণ পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এক দু'দিনের মধ্যেই ত্রাণ পৌঁছে দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত