হিলিতে ৩ হাজার ৬শ পরিবারের মাঝে ডিম বিতরণ উপজেলা চেয়ারম্যানের

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ০৪:২৯ পিএম

দিনাজপুরে হাকিমপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গরীব, অসহায় ও দুস্থ্য স্কুল পুড়য়া ছাত্র-ছাত্রীদের পরিবারের মাঝে ডিম বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান।

সোমবার সকালে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হতার ব্যক্তিগত  উদ্যোগে ডিম বিতরণ করেন। ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের দ্বারা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি এসব ডিম পৌঁছে দেওয়া হয়।

এর আগে রবিবার বিকেলেও ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম বিতরণ করেন তিনি। গরীব, অসহায় ও দুস্থ্য স্কুল কলেজ পুড়য়া ৩ হাজার ৬শ ছাত্র-ছাত্রীদের পরিবারের মধ্যে ১০টি করে ডিম বিতরণ করা হয়। 

এ সময় হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ বলেন, দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিকের পরামর্শে করোনাভাইরাস প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ছাত্র-ছাত্রীদের আমিষের চাহিদা মেটাতে উপজেলার ৩ হাজার ৬ শ স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পরিবারের বাড়ি বাড়ি ডিম পৌঁছানো হয়। তিনি দেশের এই ক্লান্তিলগ্নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ধনী ব্যক্তিদের অসহায় পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত