পানভেলের অসহায় মানুষদের প্রতিদিন খাওয়াচ্ছেন সালমান

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১১:১০ পিএম

লকডাউনের মাঝে পানভেলে আটকে পড়েন সালমান খান। পানভেলের বাগান বাড়িতে বোন, ভগ্নিপোত, ইউলিয়া, জ্যাকলিনদের সঙ্গে রয়েছেন সালমান। বাগান বাড়িতে থাকার সময় এবার পানভেলের স্থানীয় লোকজনদের সাহায্যে নেমে পড়েন বলিউড সুপারস্টার। এমনকি, পানভেলের যে জায়গায় সালমানের বাগান বাড়ি রয়েছে, তার আশপাশের অসহায় মানুষের পেট ভরানোর দায়িত্ব নিয়েছেন বলিউড ভাইজান। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস শেয়ার করেন সালমান। যেখানে সালমান একটি সংস্থাকে ধন্যবাদ জানান। পানভেলের অসহায় মানুষদের জন্য পরপর দুবার মুরগির মাংস এবং ডিম দিয়ে সাহায্যের জন্য ওই সংস্থাকে ধন্যবাদ জানান সালমান। 

এদিকে লকডাউনের মাঝে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো দৈনিক আয়ের শ্রমিকের যাতে খাবারের কোনো অভাব না হয়, তার জন্য নিজে দায়িত্ব নেন সালমান। দৈনিক রোজগারের শ্রমিকদের অ্যাকাউন্টে পরপর ৩ হাজার টাকা করে দেওয়ার পাশাপাশি রেশনও পাঠাতে শুরু করেন সালমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত