ঝিনাইদহে ৩ চিকিৎসকসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১১:০৬ এএম

ঝিনাইদহে চতুর্থ দিনে ৩ চিকিৎসকসহ ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২৩টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৮ জনের রিপোর্টে করোনা পজিটিভ ও ১৫ জনের নেগেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে রয়েছে ৩ চিকিৎসকসহ ৮ জন। তারা হলেন- শৈলকুপায় ৪ জন, কোটচাঁদপুরে ১ জন ও কালীগঞ্জে ৩ জন। 

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সকলের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হবে বলে জানা গেছে। 

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান জানান, করোনাভাইরাসে আক্রান্ত সকলের বাড়ী লকডাউন করা হবে।

এ ঘটনার পর থেকে জেলা পুলিশসহ আইনশৃখলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচল অনেকাংশে কমে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত