বেশি দামে পণ্যসামগ্রী বিক্রি করার দায়ে মানিকগঞ্জে ৩ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়।
মঙ্গলবার সকালে জেলার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ও বাসস্ট্যান্ড আড়ৎ, শিবালয় উপজেলার টেপরা, নালী ও আরিচা বাজার এবং হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অতিরিক্ত দামে আদা বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অতিরিক্ত দামে আদা বিক্রির দায়ে বুশরা ট্রেডার্সকে ২ হাজার, বিকাশ চন্দ্র স্টোর ১ হাজার, রাব্বি স্টোর ৩ হাজার, হাবিব স্টোর ২ হাজার, কুদ্দুস স্টোর ১ হাজার, নীলকমল স্টোর ২ হাজার এবং বেশি দামে ওষুধ বিক্রির দায়ে কনিকা মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
