রোজা রেখে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৭:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রোজা রেখে কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের কৃষক মো. ইব্রাহিম ভূইয়ার ৬০ শতাংশ জমির ধান কেটে ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়ি পৌঁছে দেন। 

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন এর নেতৃত্বে প্রায় ১৫ জন নেতাকর্মী ধান কাটা ও কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেওয়ার কাজে অংশ নেন।

এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ তজিবুর রহমান, শুষ্ময় খান, শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের নেতা আজমাইন ভূইয়া, পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ হৃদয়, রিফাত চৌধুরী, ইমন, শাহীন, দক্ষিণ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন বলেন, করোনার পরিস্থিতিতে মানুষের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা কৃষকের ধান কাটতে পেরে খুশি। 

কৃষক ইব্রাহিম ভূইয়া বলেন, শ্রমিক সংকটের কারণে জমির ধান কাটতে পারছিলাম না বলে চিন্তিত ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতা । 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত