শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের আহ্বান ইউনিয়ন নেতাদের

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৬:০৫ এএম

করোনা সংক্রমণ থেকে রক্ষায় কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে মালিকপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা। একই সঙ্গে করোনা পরিস্থিতিতে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস নিশ্চত করা এবং ছাঁটাই থেকে বিরত থাকাসহ চাকরির নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে ট্রেড ইউনিয়নের নেতাদের পক্ষে ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের  (বিলস) পাঠানো এক বিবৃতিতে এসব আহ্বান জানানো হয়। গত বছর দেশে কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে মোট ১ হাজার ২০০ শ্রমিক মারা গেছেন জানিয়ে বিলস বলছে, দেশের যেকোনো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। করোনাভাইরাসের প্রভাবে তারা চরম দুর্দিনে পড়েছেন। এ অবস্থায় কর্মক্ষেত্রে শ্রমিকের মৌলিক অধিকার হিসেবে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত