লকডাউনের মধ্যেই খাদ্যের দাবিতে যশোর সদর উপজেলার বাহাদুরপুরের দুটি স্থানে যশোর-মাগুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভ করে তারা। এ সময় রাস্তার দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। পরে উপজেলা ভূমি কর্মকর্তা গিয়ে তাদের খাদ্য সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।প্রায় সাড়ে তিন ঘণ্টা পর উপজেলা ভূমি কর্মকর্তা জাকির হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ ঘটনাস্থলে যান। এ সময় তারা খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের সড়কের পাশের স্কুল মাঠে নিয়ে যান। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ইউপি সদস্য দাবি করেন, তিনি ১৭০০ মানুষের তালিকা ইউনিয়ন পরিষদে জমা দিয়েছেন, সহায়তা পেয়েছেন মাত্র ২৪ জনের। বরাদ্দ অপর্যাপ্ত হওয়ায় তারা সামাল দিতে পারছেন না।
উপজেলা ভূমি কর্মকর্তা জাকির হোসেন জানান, বিক্ষোভকারীদের বুঝিয়ে প্রতি গ্রাম থেকে দুজন করে প্রতিনিধি নির্ধারণ করা হয়েছে। তাদের মাধ্যমে তালিকা করে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।
