বৈশ্বিক মহামারিতে রূপ নেয়া করোনাভাইরাস মোকাবিলায় কোকা-কোলা বাংলাদেশ প্রাথমিকভাবে ১১.৫ কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
করোনার বিস্তাররোধ ও চলমান সংকট থেকে উত্তরণের জন্য দেশের স্বাস্থ্য খাতকে সহযোগিতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে খাবার ও পানীয় সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখেরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখাই কোকা-কোলা বাংলাদেশের লক্ষ্য।
এ প্রসঙ্গে কোকা-কোলার সাউথ ওয়েস্ট এশিয়া অপারেশনের ভাইস প্রেসিডেন্ট সন্দ্বীপ বাজোরিয়া বলেন, বর্তমানে আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আশা করি, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলেই এই সংকট কাটিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব।
