চলচ্চিত্রে আমার পরে আসলেও ইরফান অসাধারণ অভিনেতা: ওমর সানী

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৭:১০ পিএম

বলিউডের অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোক প্রকাশ করে ঢালিউডের নায়ক ওমর সানী বলেছেন, চলচ্চিত্রে আমার পরে এসেছে, তারপরও বলি ইরফান অসাধারণ অভিনেতা।

ওমর সানী এই বলিউড অভিনেতার মৃত্যুতে প্রথমে এক ফেইসবুক স্টেটাসে বলেন, একজন শিল্পীর কোনো দেশ নেই, শিল্পী সবার আমি তাকে কোনো দিন দেখিনি, হৃদয় বলছে আমার বন্ধু ও আমার ভাই অসাধারণ অভিনেতা ইরফান খান, চলচ্চিত্রে আমার পরে এসেছে, তারপরও বলি অসাধারণ অভিনেতা, এক কথায় বলব স্যার সমতুল্য, আল্লাহ তোমাকে জান্নাত বাসী করুন।

পরে, তার এই স্ট্যাটাস নিয়ে সমালোচনা শুরু হলে তিনি তা এডিট করে লেখেন, চলচ্চিত্র আমার পরে এসেছে কিংবা আগে এসেছে সেটা বড় কথা নয়, তারপরও বলি, অসাধারণ অভিনেতা, এক কথায় বলব স্যার সমতুল্য, আল্লাহ তোমাকে জান্নাত বাসী করুন।

বুধবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ইরফান খানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছেন সিনেমা জগতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত