নারীর কানের ভেতরে জাল বুনছে আস্ত মাকড়শা! (ভিডিও)

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১২:৪৪ পিএম

কানের ভেতরে দুর্ঘটনাবশত বা বেখেয়ালে কোনো ছোট পিঁপড়া বা পোকা ঢুকে যাওয়াটা অস্বাভাবিক ঘটনা না, তাই বলে আস্ত মাকড়শা ঢুকে যাবে। শুধু তাই নয় কানের ভেতর জালও বুনে ফেলেছে ওই মাকড়শা। 

সম্পতি এমন অবাক করা ঘটনার জন্য দিয়েছেন চীনের এক নারী। দেশটির সিচুয়াং প্রদেশের বাসিন্দা তিনি। 

বেশ কয়েকদিন ধরে কানে অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন তিনি।  শেষমেশ সইতে না পেরে মিয়ানইয়াং হসপিটাল অব ট্রাডিশনাল চাইনিজ মেডিসিনে যান তিনি। 

সেখানকার চিকিৎসকরা ওই নারীর কানের ভিতর যা দেখেছেন, সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়, যা এখন ভাইরাল। দুর্বল চিত্তের লোকেদের সেই ভিডিও দেখতে নিষেধ করছেন নেটিজেনরা। তবে অনেকে এটিকে পুরোনো ঘটনা বলে মন্তব্য করেছেন।

‌হাসপাতালে ওই নারীর চিকিৎসা করেন ডা. লিউ। রোগীর কানের ভিতর ক্যামেরা দিয়ে দেখার সময় জীবন্ত মাকড়সা দেখতে পান তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই নারীর কানের ভেতর নড়েচড়ে বেড়াচ্ছে একটি মাকড়সা। কানের ভিতরেই ঘুরে ঘুরে জাল বুনছে এটি।

এরপর মাকড়সাটিকে বের করে পরিষ্কার করা হয় ওই নারীর কান। যদিও এর জেরে তার কানের কোনও ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে চিকিৎসক লিউ বলেছেন, ‘ভাগ্য ভাল মাকড়সাটা ছোট ছিল। কানের পর্দার কোনও ক্ষতি করতে পারেনি। নাহলে শ্রবণশক্তি হারাতে পারতেন ওই নারী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত