জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট কাজী জাহেদা আর নেই

আপডেট : ০১ মে ২০২০, ১২:০৮ এএম

জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত অ্যাথলেট ও ক্রীড়া সংগঠক কাজী জাহেদা আলী আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছু দিন ধরে তিনি ডায়াবেটিক ও কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন।

পঞ্চাশ ও ষাটের দশকের মাঠ কাঁপানো অ্যাথলেট কাজী জাহেদা ছিলেন দেশবরেণ্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক কাজী আবদুল আলীমের ছোট বোন। 

সফল খেলোয়াড়ি জীবন শেষে কাজী জাহেদা বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। নারী অ্যাথলেটিকসে তিনি অনন্য অবদান রেখেছেন। এর স্বীকৃতি স্বরূপ ১৯৭৯ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।

তারা আরো দুই বোন জাতীয় পর্যায়ের অ্যাথলেট ছিলেন। এর মধ্যে কাজী নাসিমা হামিদ ছিলেন ১৯৯৬ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ। অপর বোন কাজী শামীমা ছিলেন জাতীয় অ্যাথলেট।

কৃতি এই ক্রীড়াবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

শোক বার্তায় প্রতি মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত