‘করোনা কৌশল’ ভেস্তে ইয়াবাসহ গ্রেপ্তার নারী কারগারে

আপডেট : ০১ মে ২০২০, ১১:২২ পিএম

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ইয়াবাসহ শাপলা বেগম (২৮) নামের এক নারীকে ইয়াবাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছিলো  বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) দাউদপুর ক্যাম্পের সদস্যরা। আটক নারী থানায় যাওয়ার পর গলা ব্যথাসহ কাশতে থাকলে চিকিৎসকের মাধ্যমে পাঠানো হয়েছিলো স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে। ছিলো পুলিশ পাহারা।  করোনার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো রংপুর মেডিকেল হাসপাতালে। 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল থেকে শাপলা বেগমের নমুনা ফলাফল নেগেটিভ আসে। 

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, শুক্রবার সকালে ওই শাপলা বেগমকে দিনাজপুর আদালতে পাঠানো হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য জানান, সে সময় জামিনে সুবিধা পেতেই শাপলা বেগম গলাব্যথা উল্লেখ করে ইচ্ছাকৃতভাবে কাশি দিচ্ছিল। জামিন না হওয়ায়  ভেস্তে যায় শাপলা বেগমের জামিন পেতে “করোনা কৌশল”।  

বিজিবি বলছে, গত ২৩ মার্চ রাতে ওই নারীকে আটক এবং থানায় সোপর্দ করা পর্যন্ত সম্পূর্ণ সুস্থ্য ছিলো। নাম প্রকাশে কয়েকজন পুলিশ সদস্য জানান, জামিনে সুবিধা পেতে ওই নারী গলা ব্যথার কথা উল্লেখ করে ইচ্ছাকৃতভাবে কাশতে ছিল।  
শাপলা বেগম বগুড়া জেলার গাবতলী উপজেলার সুলতাপুর গ্রামের  জাকিরুল ইসলামের স্ত্রী। সে বগুড়ার একতা ক্লিনিকের আয়া। 

বিরামপুরের দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হেলাল উদ্দিন জানান, শাপলা বেগমকে গত ২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪৫ টি ইয়াবাসহ কাটলা সীমান্তে আটক করেছিল। এ ঘটনায় দাউদপুর ক্যাম্পের নায়েক খোরশেদ আলম বাদী হয়ে মামলা করে শাপলাকে বিরামপুর থানায় সোপর্দ করেছিল। 

বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার জানান, থানায় ওই নারী  জ্বর ও গলা ব্যথার কথা উল্লেখ করে কাশতে থাকে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। 

এ ঘটনায় গত ২৪ এপ্রিল দেশ রূপান্তর অনলাইনে “ইয়াবাসহ আটক নারী আইসোলেশনে, জামিন পেতে করোনা কৌশল” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত