ইরাকে শক্তিশালী শিয়া মিলিশিয়া বাহিনী হাশদ-আল-শাবির ওপর বড় ধরনের হামলা চালিয়েছে আইএস বাহিনী। দেশটির সালাহউদ্দিন প্রদেশে শুক্রবার এই ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে আলজাজিরা শনিবার ভোরে জানায়, মেকিশফা শহরে বেশ কয়েকটি ফ্রন্টে হাশদ এবং আইএসের মধ্যে তুমুল সংঘর্ষ চলে। এতে হাশদের কমপক্ষে ৬ জন নিহত হয়েছে।
২০১৭ সালে আইএসের পতনের পর রাজধানীর বাগদাদের উত্তরে প্রদেশটিতে সবচেয়ে বড় ধরনের হামলা চালাল জঙ্গী সংগঠনটি।
ইরাকে আইএস দমনে বড় ধরনের ভূমিকা রেখেছিল হাশদ। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইরাক এবং সিরিয়ার মধ্যকার বিশাল অঞ্চল দখল করে রেখেছিল আইএস। সেই অঞ্চল পুনরোদ্ধারে সরকারি বাহিনীকে সহায়তা করতে দেশটির শিয়া সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনে গঠিত হয় হাশদ-আল-শাবির।
