প্রাণঘাতী করোনাভাইরাসের আঁতুড়ঘর উহানের হাসপাতালে এই ভাইরাসে আক্রান্ত আর কোনো রোগী নেই। এমন খবরে ‘অক্লান্ত’ পরিশ্রম করে এই সংকট ওঠা উহান কর্তৃপক্ষকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধন্যবাদ জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিনহুয়া।
চীনের হুবেই প্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকেই গত বছরের শেষ দিকে নতুন ধরনের এই করোনাভাইরাস ছড়াতে শুরু করে করে। সময়ের সঙ্গে পৃথিবীর সব প্রান্তে পৌঁছে গেছে প্রাণঘাতী এই ভাইরাসজনিত কভিড-১৯ রোগ।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৪৩ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু ২ লাখ ৩৮ হাজার ৫০০। সবচেয়ে বেশি ভুগছে চীনের শত্রুতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্র।
বিশ্বের অধিকাংশ অঞ্চল জুড়ে যখন করোনাভাইরাসের কারণে শোকের মাতম চলছে তখন ভাইরাস পুরোপুরি বিতাড়নের পথে উহান। স্বাস্থ্যকর্মীদের কঠোর পরিশ্রমে তিন মাসের বেশি সময় পরিশ্রমের পর এই যুদ্ধে সাফল্যের শেষ প্রান্তে তারা। উহানের হাসপাতালগুলো জানিয়েছে তাদের আর কোনো করোনারোগী নেই!
এমন আশাব্যঞ্জক খবরে উহান কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র জরুরি প্রোগ্রামের টেকনিক্যাল প্রধান মারিয়া ফন কেরকোভ বলেছেন, “জটিল কোনো করোনা রোগী নেই, উহানে আর কোনো রোগী নেই এটা খুবই ইতিবাচক সংবাদ। এই অর্জনের জন্য ধন্যবাদ।”
এই যুদ্ধে জড়িতদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন কেরকোভ, “আপনাদের টুপি খোলা অভিনন্দন। অভিনন্দন আপনাদের নিবেদন, সেবা জন্য। বিশ্বকে আপনারা দেখাতে পেরেছেন যে এটা আপনারা পেরেছেন।”
