কৃষকদের মধ্যে আখাউড়া যুবলীগের কাঁচি বিতরণ

আপডেট : ০২ মে ২০২০, ০৮:৩৮ পিএম

ধান কাটার মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা যুবলীগের পক্ষ থেকে কৃষকদের মধ্যে কাঁচি বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যুবলীগের পক্ষ থেকে ২৫০জন কৃষকের মধ্যে কাঁচিগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল।

এতে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা কৃষক লীগ সভাপতি মাসুকুর রহমান, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক বাছির চৌধুরী, পৌর যুবলীগ সভাপতি মনির খান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউসার ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলুসহ উপজেলার ৫টি ইউনিয়নের কৃষক লীগ নেতা–কর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত