পার্বতীপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত নারীর রিপোর্ট নেগেটিভ

আপডেট : ০২ মে ২০২০, ১১:২৩ পিএম

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর ভবেরবাজার গ্রামের বাসিন্দা নয়না রায় (৪৫) এর রিপোর্ট নেগেটিভ এসেছে।

শনিবার রাত ৯ টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের চিকিৎসার জন্য আসেন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো
হয়েছিল। শনিবার রাতে তার নেগেটিভ রিপোর্ট এসেছে।

শুক্রবার সন্ধ্যে সাড়ে ৭ টার দিকে মারা যান ওই নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত