সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২০, ০১:৫৫ এএম

রাজধানীর নয়া পল্টনে একটি সেলুনের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরিত হয়ে দগ্ধ হওয়া তিনজনের দুজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

তিনি জানান, গত শুক্রবার রাতে মারা যান কাস্টমার রাসেল (২৮) ও শনিবার সকালে মারা যান পথচারী শাহ আলম (৫০)। চিকিৎসাধীন রয়েছেন সেলুনের মালিক আবুল কালাম (৩৫)।

পল্টন থানার এসআই কাজী আশরাফুল হক দেশ রূপান্তরকে বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, পুলিশ জানায় গত বুধবার রাতে রাজধানীর পল্টন থানার ৪৪ নম্বর নয়া পল্টন ‘স্টাইল জোন’ নামের এক সেলুনে রাত পৌনে নয়টার দিকে এসির বিস্ফোরণ ঘটে। সেলুনের সাটার বন্ধ করে ভিতরে রাসেল নামের ওই যুবকের চুল কাটছিলেন কালাম। তখন দোকানের ভিতর থাকা এসি বিকট শব্দে বিস্ফরিত হয়। এতে দোকানের ভিতর সব ঝলসে যায় ও বিস্ফোরণে দোকানের সাটার রাস্তায় গিয়ে পড়ে। এতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারী শাহ আলমসহ ৩ জন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের ৩ জনের অবস্থায়ই আশঙ্কাজনক ছিল। শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত