চন্দনাইশে করোনা রোগী আইসোলেশনে, স্বাস্থ্য কর্মীর নমুনা সংগ্রহ

আপডেট : ০৩ মে ২০২০, ০৭:৩৯ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় নমুনা পরিক্ষার পর রিপোর্ট পজেটিভ হলে তাকে রাতেই নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়। পাশাপাশি তার বাড়ি লকডাউন করেছে উপজলো প্রশাসন ।

জানা যায়, চন্দনাইশের প্রথম শনাক্তকৃত করোনা রোগী ১০ মাসের শিশু আবিদ সম্পূর্ণ সুস্থ হয়ে গত ২ মে তার মাসহ বাড়িতে ফিরে। এদিকে রাতেই আবিদের ফুফাতো বোন চন্দনাইশ পৌরসভার কিশোরী (১৫) নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। পরে তাকে করোনা রোগী হিসেবে শনাক্ত করে প্রশাসনের লোকজন জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠায়। 

উল্লেখ্য যে, গত ২১ এপ্রিল চন্দনাইশে প্রথম ১০ মাসের শিশু আবিদ করোনা রোগী শনাক্ত হওয়ার পর তাদের ৪ পরিবারে ১৪ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি মেডিকেল টেকনেশিয়ান ইপিআই আকতারুজ্জামান রবিউলের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধরী। তাছাড়া শনিবার অপর মেডিকেল টেকনেশিয়ান (ল্যাব) ছোটন কুমার পাল অসুস্থ হলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রবিবার পর্যন্ত সর্বমোট ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। এরমধ্যে ৩২ জনের রিপোর্ট নেগেটিভ ছিল বলে জানিয়েছেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন হাসান চৌধুরী। তাছাড়া ২২ জনের নমুনার রির্পোট এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলেও জানিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত