মুন্সীগঞ্জে কৃষকের ধান কেটে দিল কৃষকলীগ

আপডেট : ০৩ মে ২০২০, ১০:৩৬ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে কৃষকের জমির পাকা ধান কেটে দিয়েছে কৃষকলীগ। রোববার সকালে উপজেলার কেয়টখালী গ্রামের কয়েকজন কৃষকের জমির পাকা ধান কাটেন জেলা কৃষকলীগের নেতাকর্মীরা। 

সকাল ১০ টার দিকে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেনের নেতৃত্বে দলীয় ২০-২৫ জন  নেতাকর্মী পাকা ধান কাটতে জমিতে নামেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগের সভাপতি মো. মহসিন মাখন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সহ-সভাপতি এবি সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মান্নান কাজল, শ্রীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক সামছুল আলম, সহ-সভাপতি হাজী ডালু সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত