বিশ্ববিদ্যালয়ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৪ মে ২০২০, ০৬:৩০ এএম

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের  শেষবর্ষের শিক্ষার্থী এবং নেত্রকোনার সন্তান তৌহিদুল ইসলাম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

গতকাল রবিবার দুপুর ১২টায় মোক্তারপাড়া প্রেস ক্লাবের সামনের সড়কে নিরাপদ দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘আমরা নেত্রকোনার সন্তান’ ব্যানারে জাককানইবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দত্ত উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন নিহত তৌহিদের মামা আবদুল আওয়াল, জেলা ছাত্রলীগের নেতা রবিউল আওয়াল শাওন, জাককানইবির সাবেক শিক্ষার্থী মৃণাল কান্তি ভট্টাচার্য্য, জাককানইবি শিক্ষার্থী সুস্মিতা সরকার, নেত্রকোনা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু বকর সিদ্দিকী রিয়াদ প্রমুখ। গত ১ এপ্রিল সাহরির সময় ময়মনসিংহ নগরের তিনকোনা পুকুরপাড় এলাকায় একটি ছাত্রমেসে ঢুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তৌহিদকে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত