ফেসবুকে আখাউড়া মেয়রের মৃত্যুর গুজব, থানায় ডায়েরি

আপডেট : ০৪ মে ২০২০, ১২:১৫ পিএম

ফেসবুকে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের মৃত্যুর গুজব ছড়ানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম বাদী হয়ে এই সাধারণ ডায়েরি করেন।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী এই তথ্য নিশ্চিত করেছেন।

সাধারণ ডায়েরিতে আতাউর রহমান নাজিম বলেন, গত ২ মে জান্নাত আক্তার নামক এক ব্যক্তি আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ভাই ৩.৩০ মিনিট সময় মারা গেছে লিখে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে পোস্ট করেন। কিন্তু মেয়র তাকজিল খলিফা কাজল সম্পূর্ণ সুস্থ আছেন। তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে ভুয়া পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিমূলক অপপ্রচার করা হয়েছে।

ডায়েরিতে তিনি আরও উল্লেখ করেন, এই ভুয়া পোস্টের জন্য আমাদের জনপ্রিয় মেয়রের ব্যক্তিগত ইমেজ নষ্ট হয়েছে। সামাজিক উন্নয়নমূলক এবং করোনাভাইরাসে গরিবদের পাশে থাকায় একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। ফেসবুক আইডির জান্নাত আক্তারের সাথে মেয়র তাকজিল খলিফার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও ডায়েরিতে উল্লেখ্য করা হয়েছে।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল জানান, থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, গুজব ছাড়ানোকারী জান্নাত আক্তারকে খুঁজে বের করে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানান, বিষয়টির তদন্তে নেমেছে থানা পুলিশ। ফেসবুকে গুজব প্রচারকারীকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত