করোনা আক্রান্ত রোগীর বাড়িতে ‘মানবতার পরশ’ নিয়ে হাজির ইউএনও

আপডেট : ০৪ মে ২০২০, ০৯:২৮ পিএম

মহাদেবপুর উপজেলায় প্রথম কভিড-১৯ রোগী হিসাবে শনাক্ত হন উপজেলার পূর্ব দুলালপাড়ার ৩২ বছর বয়সী এক নারী ও সিদ্দিকপুর গ্রামের ২৭ বছরের এক পুরুষ। ২৯ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর দুই কোরোনা রোগীর বাড়িসহ আশেপাশের ছয় বাড়ি লকডাউন করেন উপজেলা প্রশাসন। লকডাউনের কারণে বাড়িতে অবস্থারত কেউই বাইরে যেতে পারছেন না। 

সোমবার দুপুরে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট এসএম অনীক চৌধুরীসহ উপহার নিয়ে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। 

তিনি করোনা রোগীর হাতে তুলে দেন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন উপহার সামগ্রী ‘মানবতার পরশ’। 

এ সময় তিনি করোনা রোগীকে বলেন, ভয় নয়, করোনাকে জয় করতে হবে। 

করোনা রোগী ও তার পরিবারের পাশে সব সময়ের জন্য উপজেলা প্রশাসন রয়েছে বলে আশ্বস্ত করেন। এ ছাড়া করোনা রোগীর বাড়ির আশেপাশের ছয় পরিবারকে বিতরণ করেন খাদ্যসামগ্রী।

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাস (কভিড- ১৯) আক্রান্তদের অবহেলার চোখে নয় তাদের সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। আক্রান্ত পরিবারের আশপাশের পরিবারগুলোকে সচেতন করা হয়েছে। যেন তারা স্বাস্থ্যবিধি মানেন এবং আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবাবারের প্রতি সংবেদনশীল থাকেন। 

তিনি জানান, আক্রান্ত দুজন রোগীই ডাকা ফেরত। তারা এখন সুস্থ আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা ও  সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত