করোনা সম্পর্কে অবহিত হতে বিশেষ সেল গঠন করেছে বিএনপি

আপডেট : ০৫ মে ২০২০, ০৫:১২ এএম

সারা দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে সর্বশেষ  অবস্থা সম্পর্কে অবহিত হতে ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ’ নামে বিশেষ সেল গঠন করেছে বিএনপি। এই সেলের প্রধান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। গত রবিবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন খন্দকার মোশাররফ।

তিনি বলেন, কমিটি সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা, সরকার কী ব্যবস্থা নিচ্ছে তার খোঁজ রাখা, দলের নেতারা কী অনুদান দিচ্ছেনসহ সর্বশেষ সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত