সোনাগাজীতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার চেষ্টা

আপডেট : ০৫ মে ২০২০, ০৬:২৭ এএম

সোনাগাজীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে জোহরা খাতুন (৮০) নামে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্যম সুলতানপুর গ্রামের তরাব আলী কারী বাড়িতে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, আমির হোসেনের সঙ্গে একই বাড়ির সাহাব উদ্দিনের দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে আমির হোসেনের স্ত্রী জোহরা খাতুনকে বাড়িতে একা পেয়ে সাহাব উদ্দিনের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা গতকাল সকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত