ঢাকার জনপ্রিয় র্যাপার তবীব মাহমুদ। তার গানে বারবার উঠে এসেছে সুবিধাবঞ্চিত মানুষের কথা। এবার তুলে ধরলেন করোনার বাস্তবতা। সঙ্গে দিলেন কিছু পরামর্শ।
‘এই দুর্যোগে যা কর্তব্য’ শিরোনামের গান তবীবকে সঙ্গ দিয়েছেন একে হাসান।
গানের কথাগুলো এমন- ‘সংসার প্রয়োজন মিটে গেছে সব যার/ হাতে তিন-চার লাখ টাকা অতিরিক্ত/ হাজারে পঁচিশ টাকা বছরে হিসেব করে/ গরিবকে দিয়ে দেওয়া তার তো দায়িত্ব/ দুর্দশা থাকবে না কেউ আর কাঁদবে না/ কেন এই কথাগুলো বিজ্ঞরা বলছে না/ থানকুনি পাতা ধুয়ে পানি খেয়ে লাভ নাই/ কোটি কোটি টাকার আজ কানাকড়ি দাম নাই।
গানটির কথা ও সুরের পাশাপাশি ভিডিও পরিচালনা করেছেন তবীব নিজেই।
