প্রথমবারের মতো পাকিস্তানের বিমানবাহিনীতে হিন্দু যুবক

আপডেট : ০৫ মে ২০২০, ১০:০১ পিএম

স্বাধীনতার পর ৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিমানবাহিনীতে পাইলট নিযুক্ত হলেন কোনও হিন্দু যুবক। জেনালের ডিউটি পাইলট হিসেবেই পাকিস্তান এয়ার ফোর্সে যোগ দিয়েছেন রাহুল দেব (২৬) নামের ওই যুবক।

পাকিস্তানের এয়ারফোর্সের বিভিন্ন পদে হিন্দু, শিখ, খ্রিস্টানরা কাজ করলেও পাইলট পদে এই প্রথমবার কোনও হিন্দু ব্যাক্তিকে নেওয়া হয়েছে।

সিন্ধ প্রদেশের সবচেয়ে বড় জেলা থারপরকরের বাসিন্দা রাহুল সব বাধা-বিপত্তি পেরিয়ে নিজের যোগ্যতার বলে পাইলট পদে নিযুক্ত হয়েছেন। যা নিঃসন্দেহে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের জন্য গর্বের বিষয়।

অল পাকিস্তান হিন্দু পঞ্চায়েত নামের হিন্দুদের একটি সংগঠনের সম্পাদক রবি দাওয়ানি রাহুল দেবের এই নিয়োগে সন্তোষ প্রকাশ করে বলেছেন, পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই সিভিল সার্ভিস এবং সেনাবাহিনীতে কাজ করছেন। তবে বিমানবাহিনীতে পাইলট হিসেবে রাহুলের নিযুক্তি নিঃসন্দেহে ঐতিহাসিক।

সূত্র: সংবাদ প্রতিদিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত