মৌলভীবাজার সদর হাসপালে একদিনে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সবাই হাসপাতালের ডাক্তার নার্স এবং কর্মচারী।
মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ। আক্রান্তদের মধ্যে ৩ জন ডাক্তার রয়েছেন ।
এ অবস্থায় হাসপাতাল লকডাউন করা হবে কিনা জানতে চাইলে সিভিল সার্জন জানান, সবার সাথে আলাপ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
