করোনা উপসর্গ নিয়ে পরিবারে জায়গা না পেয়ে বোনের বাড়িতে মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২০, ১১:২৬ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে করোনা উপসর্গ নিয়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন। বুধবার সন্ধ্যায় বারপাড়া ইউনিয়নের বারিকান্দি গ্রামে বোনের বাড়িতে মারা যান তিনি। 

জানা যায়, উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের হামির্দি গ্রামের নজরুল ইসলাম ঢাকার একটি পোষাক কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। চার মেয়েকে নিয়ে তার স্ত্রী ঢাকারগাঁও গ্রামে শ্বশুড়বাড়ি থাকতেন। তিনদিন আগে ঢাকা থেকে নজরুল ইসলাম ওই বাড়িতে গেলে করোনার উপসর্গ দেখে স্ত্রী সন্তানরা বাড়িতে ঢুকতে দেয়নি তাকে। পরে বারিকান্দি বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় মারা যান নজরুল ইসলাম।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শাহীনুর আলম সুমন জানান, খবর পেয়ে রেপিড রেসপন্স টীম সেখানে পাঠানো হয়। এর মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। পরে তার নমুনা সংগ্রহ করে করোনা উপসর্গ  পাওয়া যায়। স্বাস্থ্য বিধি মেনে আমাদের টিম বারিকান্দি গ্রামে দাফনকার্য সম্পন্ন করেন। কিন্তু পরিবারের লোকজন প্রথম বাড়িতে রেখে আমাদের খবর দিলে হয়তো আমরা চেষ্টা করার সুযোগ পেতাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত