চট্টগ্রামে পুলিশসহ আরও ১১ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৭ মে ২০২০, ১২:৪৬ এএম

ফৌজদারহাট বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় মারা যাওয়া ৩ ব্যক্তিসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১০ টায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিআইটিআইডিতে ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার মধ্যে চট্টগ্রাম জেলার ১১ জন। বাকি একজন লক্ষীপুর জেলার।

তিনি আরও বলেন, চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে সাতকানিয়ায় উপজেলার একজন, সীতাকুণ্ডের দুইজন, নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের দুইজন, সাগরিকা এলাকার একজন, নাসিরাবাদ এলাকার একজন, বহদ্দারহাট এলাকার একজন, রাহাত্তারপুল এলাকার (মৃত) একজন, চমেক হাসপাতালের (মৃত) একজন এবং চান্দগাঁও এলাকার (মৃত) একজন রয়েছেন।  

তিনি আরও বলেন, চট্টগ্রামে ১১ করোনা আক্রান্তের মধ্যে দুইজন ট্রাফিক কনস্টেবলও রয়েছেন।

এদিকে, বুধবার চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৭২টি নমুনা পরীক্ষা করে আটজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনীর এক, লক্ষীপুরের চার এবং নোয়াখালীর তিনজন রয়েছেন। 

বিআইটিআইডি ও সিভাসু দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৩৫ জনের। এছাড়া চট্টগ্রামে এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত