সরকার ঘোষিত সময়ের বাইরে ব্যবসা পরিচালানা, নিরাপদ দূরত্বের শর্ত না মানা ও রাস্তায় অযথা ঘোরাফেরার অপরাধে বুধবার পার্বতীপুরে ২৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন তাদের কাছ থেকে ১০ হাজার ২শ টাকা আদায় করা হয়।
নাগরিক সচেতনতা বাড়াতে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।
পার্বতীপুর মডেল পুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে শহর ও গ্রামঞ্চলের বিভিন্ন হাট-বাজার এবং সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী জানান, সরকারি নির্দেশনা ভঙ্গ করায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা প্রতিরোধে করনীয় নিয়ম মেনে চলার কথা প্রতিনিয়ত বলা হচ্ছে।
