জয়পুরহাটে করোনা পজিটিভের খবর পেয়ে পরিবারসহ পলায়ন

আপডেট : ০৭ মে ২০২০, ০১:৪৪ পিএম

জয়পুরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ নতুন আরও ৪ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন করোনা শনাক্তের খবর পেয়ে তার পরিবার নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা ৩৮ জন।

বুধবার আক্রান্ত একজন সদর উপজেলার পূর্ব দোগাছী এলাকার, অপর একজন আক্কেলপুর উপজেলার মাতাপুর এলাকার ও অন্য দুইজন কালাই উপজেলার আকন্দপাড়া ও কাজীপাড়া এলাকার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন সেলিম মিঞা জানান, বুধবার রাতে ১৮১ জনের রিপোর্ট এসেছে। তাদের মধ্যে ৪ জনের রির্পোট পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তিদের ৩ জনকে আক্কেলপুরের গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে পাঠানো হয়েছে। একজন করোনা শনাক্তের খবর পেয়ে তার পরিবার নিয়ে পালিয়ে গেছে। আগের আক্রান্ত ৩৪ জন সুস্থ্ আছে।

তিনি আরও জানান, জয়পুরহাট সদর উপজেলার ঐ আক্রান্ত ব্যক্তি পূর্ব দোগাছী গ্রামের তার শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন শুনে তার পরিবার নিয়ে পলাতক। তাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তবে খোঁজার চেষ্টা করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত