অমিতাভের পারিবারিক ছবি দেখে, রেখাকে নিয়ে খোঁচা

আপডেট : ০৭ মে ২০২০, ০৭:৪০ পিএম

লকডাউনের মধ্যে ছোট্ট শ্বেতা আর অভিষেককে নিয়ে হল্যান্ডে ঘুরে বেড়ানোর একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অমিতাভ বচ্চন। ওই ছবি দেখে তার এবং রেখার সিলসিলা সিনেমার কথা মনে পড়ছে বলে মন্তব্য করতে শুরু করেন অনেকে।

ছবিতে দেখা যায়, হল্যান্ডে বেড়াতে গিয়ে গিয়ে আচমকাই বাহারি ফুলের বাগানের মধ্যে হারিয়ে গিয়েছিল ছোট্ট শ্বেতা। ফুলের বাগান থেকে অনেক কষ্টে খুঁজে বের করা হয় তাকে। লকডাউনের মধ্যে এভাবেই পুরনো স্মৃতিকে মনে করে ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন।

বিগ বি-র শেয়ার করা পারিবারিক ছুটির ছবি এবং ক্যাপশন দেখে আগ্রহী নেটিজেনদের অনেকে সিলসিলা সিনেমার স্মরণ করে রেখা এবং অমিতাভের সেই জনপ্রিয় গান দেখা এক খোয়াব তো, গুনগুনিয়ে ওঠেন।

অর্থাত পারিবারিক অ্যালবাম থেকে ছবি শেয়ার করলেও, তা দেখে যে অমিতাভ-রেখার রসায়নের কথা অনেকের মনে পড়ে যাচ্ছে, তা স্পষ্ট করে দেন বিগ বি-র ভক্তরা।

তবে এসব দেখে কাউকে পালটা জবাব দেননি বলিউড শাহেনশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত