শরীয়তপু‌রে স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের জা‌মে মস‌জি‌দের ইমাম ক‌রোনায় আক্রান্ত

আপডেট : ০৭ মে ২০২০, ০৮:৩৭ পিএম

শরীয়তপুরের জা‌জিরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্স জা‌মে মস‌জি‌দের ইমাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ।

মস‌জি‌দের ইমামের করোনা শনাক্তের পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই মস‌জিদটি ১৪ দি‌নের জন্য বন্ধ ঘোষণা ক‌রে লকডাউন করা হয়েছে। 

আক্রান্ত ইমা‌মের বাড়ি চাঁদপুর ‌জেলার কচুয়া উপ‌জেলার আশরাফপুর গ্রা‌মে। তি‌নি ২৬ বছর যাবত শরীয়তপু‌রের জা‌জিরা উপ‌জেলায় বসবাস কর‌ছেন।

ওই ইমাম মু‌ঠো‌ফো‌নে বলেন, গত ২৮ এপ্রিল রা‌তে চাঁদপুর ফ‌রিদগঞ্জ উপ‌জেলা ধানুয়া গ্রা‌মে তার শশু‌র মৃত্যুবরণ ক‌রেন। প‌রের‌দিন সকালে গি‌য়ে তার শশু‌রের যানাজা পড়ান এবং দাফন সম্পন্ন ক‌রেন ওই ইমাম। শরীরে ঠান্ডা জ্বর নি‌য়ে ৩ মে  চাঁদপুর থে‌কে শরীয়তপুর জা‌জিরা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ফি‌রেন তি‌নি। করোনা স‌ন্দেহ হ‌লে মঙ্গলবার তার নমুনা সংগ্রহ ক‌রে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্প‌তিবার তার ক‌রোনাভাইরাস (ক‌ভিড-১৯) রি‌পোর্ট প‌জে‌টিভ আসে।

জা‌জিরা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো. জা‌হিদুল ইসলাম মু‌ঠো‌ফো‌নে বলেন, ওই ইমা‌মের ক‌রোনা প‌জে‌টিভ আসার পর তাৎক্ষ‌নিক ক‌রোনা প্র‌তি‌রো‌ধে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্স জা‌মে মস‌জি‌দটি ১৪ দিন বন্ধ ঘোষণা ক‌রে লকডাইনে রাখা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি তি‌নি হাসপাত‌লের যে কোয়াটারে থাক‌তেন সেই ভবন ও পা‌শের এক‌টি ভব‌নের মোট ৮ প‌রিবার‌কে হোম কোয়া‌রেন্টাই‌নে রাখা হ‌য়ে‌ছে। তার সংস্প‌র্শে যারা এসে‌ছেন তা‌দের চি‌হ্নিত ক‌রে হোম কোয়া‌রেন্টাই‌নে রাখার নি‌দের্শ দেওয়া হ‌বে।  আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা ভালো। বাসা‌তেই কোয়ারেন্টাইনে আছেন তি‌নি।

শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবদুর রশিদ জানান, এ পর্যন্ত জেলায় ৯৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৮২২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনায় আক্রান্ত ৪৮ জন।

গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত ৪৫ বছরের এক ব্যক্তি ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত