বরমা সেন পরিবারের মিলন সেনকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান

আপডেট : ০৮ মে ২০২০, ০১:১৯ এএম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বরমা যাত্রা মোহন সেনগুপ্ত পরিবারের একমাত্র উত্তরসূরী মুক্তিযোদ্ধা মিলন সেনগুপ্তের পরিবারের জন্য নগদ টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন অরূপ রতন চক্রবর্তী। তিনি দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা সভাপতি।  
 
বৃহস্পতিবার এ ঐতিহ্যবাহী পরিবারের একমাত্র উত্তরসূরী মিলন সেন গুপ্তের হাতে নগদ ৫ হাজার টাকা, ২৫ কেজি চাল, ডাল, তেল, চিনিসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, যুবলীগ নেতা কৃষ্ণ চক্রবর্তী, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী ও শহিদুল ইসলাম। 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত