করোনভাইরাস প্রতিরোধে কারাগারে বন্দির চাপ কমাতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজা মওকুফ করে জামালপুর জেলা কারাগার থেকে ১৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় লঘু দন্ডে দন্ডিত ওই বন্দিদের মুক্তি দেওয়া হয়।
জেল সুপার মো. মকলেছুর জানান, করোনাভাইরাস প্রতিরোধে কারাগারের বন্দিদের ঘনত্ব কমাতে ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) প্রদত্ত ক্ষমতাবলে ১৪ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।
