কমলগঞ্জের চা বাগানে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২০, ০৮:৩৩ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউপির মৃর্তিঙ্গা চা বাগানের পাথরটিলা শ্রমিক বস্তিতে জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথা নিয়ে ঘুমের মাঝেই দৈবকী উড়াং (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা রাত ১০টায় নিহতের নুমনা সংগ্রহ করেন।

মৃর্তিঙ্গা চা বাগানের ইউপি সদস্য ও চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির কার্যকরি কমিটির সভাপতি ধনা বাউরী বলেন, বিষয়টি প্রথমে নিহতের পরিবার কাউকে জানায়নি। পরে জানা যায় গত কয়েকদিন ধরে সুরেশ উড়াংয়ের স্ত্রী দৈবকী উড়াং জ্বর, সর্দি, কাশি ও মাথাব্যথায় ভুগছিলেন। শুক্রবার তিনি কোনো খবার না খেয়ে বিকেলে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৯টায় তাকে আবার খাবারের জন্য ঘুম থেকে তুলতে গিয়ে দেখা যায় বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন বৈবকী উড়াং।

পরে বিষয়টি জানাজানি হলে রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করলে রাত ১০টায় একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি দল মৃর্তিঙ্গা চা বাগানে এসে মৃতের নুমনা সংগ্রহ করেন।

এ ঘটনার পর থেকে মৃর্তিঙ্গা চা বাগানে সাধারণ চা শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, নিহত বৃদ্ধার নুমনা সংগ্রহ করা হয়েছে। শনিবার এ নমুনা সিলেট পাঠানো হবে। নমুনা পরীক্ষার রিপোর্ট না পেলে বোঝা যাচ্ছে না বৃদ্ধা করোনা আক্রান্ত ছিলেন কি না। তবে আপাতত তার পরিবারের সদস্যদের লকডাউনে থাকতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত