বিদ্যুতের খুঁটির সঙ্গে গা ঘষে চুলকানি দূর করতে চেয়েছিল একটি ষাঁড়। এতে খুঁটি থেকে বিদ্যুতের ট্রান্সফর্মার ছিটকে পড়ে। সেইসঙ্গে ৮০০ ঘরের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। অন্ধকার হয়ে পড়ে ঘরগুলো।
বিবিসি জানায়, বৃহস্পতিবার রাতে স্কটল্যান্ডে চ্যাপেলটনের ইস্ট শাওনহিলে এই ঘটনা ঘটেছে।
রন নামে ষাঁড়টির মালিক হ্যাজেল লাফন। তিনি নিজে বিশ্বাস করতে পারছেন না, এই ঘটনায় কীভাবে তার ষাঁড়টি বেঁচে গেল।
মাঠে বিদ্যুতের খুঁটিতে থেকে ট্রান্সফর্মার ফেলে দিলেও সেটির কাছে ভিড়েনি। ভয় পেয়েই দৌড়ে দূরে সরে যায়। ফলে এগার হাজার ভোল্টের বিদ্যুতের ধাক্কা থেকেও সে বেঁচে যায়।
এদিকে এই ঘটনায় অন্তত ৩টি গ্রামে ৮০০ ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৫-৬ ঘণ্টা অন্ধকারে ছিল গ্রামগুলো।
শুক্রবার সকালে কর্তৃপক্ষ ট্রান্সফর্মার ঠিক করতে আসলে তারা দেখেন বিদ্যুতের খুঁটিতে আঁচড়ের দাগ। লাফন বলেন, লাইন ঠিক করতে আসা প্রকৌশলীরা বলল খুঁটির ষাঁড়টি পাছা চুলকাতে গিয়ে এই ঘটনা ঘটে ঘটতে পারে।
এদিকে এই ঘটনায় রনকে দেখার জন্য উৎসুখ মানুষের ভীড় লেগে যায় লাফনের খামারের সামনে। সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে এসে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে সে। রীতিমতো গ্রামের সেলিব্রেটি সে এখন!
