করোনায় সাধারণ ক্ষমায় কুষ্টিয়া কারাগার থেকে ২৪ বন্দির মুক্তি

আপডেট : ০৯ মে ২০২০, ০৭:৫০ পিএম

করোনাভাইরাসের কারণে সংখ্যাধিক্য বন্দি কমাতে সরকার ঘোষিত সাধারণ ক্ষমার অংশ হিসেবে ২৪ বন্দিকে মুক্তি দেIয়া হয়েছে কুষ্টিয়া জেলা কারাগার থেকে। শনিবার বিকেল ৫টায় তাদের মুক্তি দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা কারাগারের সুপার জাকের হোসেন জানান, করোনাভাইরাস প্রকোপের কারণে সরকার ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতা বলে লঘুদন্ডে দন্ডিত তৃতীয় ধাপে কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৫৯ জন বন্দির সাজা মওকুফ করেছেন। শনিবার বিকেলে কুষ্টিয়া জেলা কারাগার থেকে ২৪ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে প্রত্যেক কারামুক্তকে এক হাজার টাকা তাদের যাতায়াত ভাড়া হিসেবে প্রদান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত