বিমানযাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখবে যুক্তরাজ্য

আপডেট : ০৯ মে ২০২০, ১১:৫৭ পিএম

বিশ্বের যেকোনো দেশ থেকে আসা বিমানযাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে এই তালিকায় থাকবে না আয়ারল্যান্ড। যুক্তরাজ্যের এয়ারলাইন্স কোম্পানিগুলো জানিয়েছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে সরকার এখনো তা ঘোষণা করেনি। নতুন এই বিধিনিষেধ মে মাসের শেষের দিকে কার্যকর হতে পারে। এয়ারলাইন্স ইউকে জানায়, লকডাউন প্রত্যাহারে একটি গ্রহণযোগ্য নীতি প্রয়োজন এবং প্রতি সপ্তাহে তা পর্যালোচনা করা উচিত। এই সিদ্ধান্ত অনুসারে, যুক্তরাজ্যে আসা বিমানযাত্রীদের একটি বেসরকারি আবাসনকেন্দ্রে নিজেদের স্বেচ্ছা-বিচ্ছিন্ন রাখতে হবে। সরকার ও এভিয়েশন সূত্র জানায়, এই কোয়ারেন্টাইনের অর্থ হলো যুক্তরাজ্যে আসা বিমানযাত্রীদের একটি ঠিকানা দিতে হবে যেখানে তিনি স্বেচ্ছা-বিচ্ছিন্ন থাকবেন। কতদিন এই বিধি জারি থাকবে তা স্পষ্ট নয়। এছাড়া যুক্তরাজ্যের বাসিন্দা নন এমন যাত্রীদের বেসরকারি আবাসন ভাড়া দেওয়া হবে কি না তাও স্পষ্ট নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত