রাজধানী ঢাকার মগবাজার ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান জানান, সকাল ১০টার দিকে মগবাজারে রেলক্রসিংয়ে কমলাপুরগামী মালবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরও জানান, আনুমানিক ৭০ বছর বয়সের ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
